বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

উইম্বলডন টেনিসের সেমিফাইনালে জোকোভিচ

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 6, 2022
উইম্বলডন টেনিসের সেমিফাইনালে জোকোভিচ

উইম্বলডন টেনিসে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। ইংল্যান্ডে কোয়ার্টার ফাইনালে ৩-২ সেটে ইতালির ইয়ানিক সিন্নারকে হারিয়ে শেষ চারে নিজের জায়গা করে নেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ।

কোয়ার্টার ফাইনালে হাডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেলেন নোভাক জোকোভিচ। ইতালির ২০ বছরের তরুণ টেনিস প্লেয়ার জানিক সিনার যে বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকা তথা ২০টি গ্র্যান্ডস্লামের মালিককে এমন চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাবড়া তাবড় টেনিস বিশেষজ্ঞরা।

ইতালির তরুণের বিরুদ্ধে প্রথম ২ সেট খোয়াতে হয় জোকোভিচকে। যা দেখে অনেকেই হতবাক ছিলেন। সেখান থেকে ম্য়াচে প্রত্যাবর্তন করেন নোভাক জোকভিচ। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে পরের তিনটি সেট জিতে ম্য়াচ জেতেন সার্বিয়ান টেনিস তারকা।

৩ ঘণ্টা ৩৫ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই দেখল গোটা টেনিস বিশ্ব। যার টেনশন গ্যালারিতে বসে উপভোগ করলেন জোকারের স্ত্রী জেলিনা। শেষ পর্যন্ত খেলার ফল ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২। তবে বিশ্বসেরা জোকোভিচের বিরুদ্ধে সিনারের লড়াইকে কুর্নিশ জানালেন সকলেই।

অন্যদিকে পুরুষ এককের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ব্রিটেনের ক্যামেরোন নরি।


অন্যান্য সংবাদ