রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উইম্বলডনের ফাইনালে জোকোভিচ

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

প্রথম সেট হেরেও উইম্বলডনের ফাইনালে উঠলেন জোকোভিচ। সেমিফাইনালে ইংল্যান্ডের নরিকে হারালেন ৬-৩, ৬-২, ৬-৪ গেমে। আগামী রোববার (১০ই জুলাই) উইম্বলডনের সেন্টার কোর্টে ২১তম গ্র্যান্ড স্ল্যাম এবং সপ্তম উইম্বলডন ট্রফির লক্ষ্যে নামবেন জোকোভিচ। খেলবেন অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের বিরুদ্ধে, যাঁকে এখনও পর্যন্ত দু’টি সাক্ষাতে এক বারও হারাতে পারেননি সার্বিয়ার তারকা।

ব্রিটেনের ক্যামেরন নরি তো প্রথম সেট জিতেই তার পথে হয়ে যান ‘বড় প্রতিবন্ধক’! কিন্তু ঘাসের এই কোর্টে ২০১৮ সাল থেকে অপ্রতিরোধ্য জোকোভিচকে যে হারানোর সাধ্য কারো নেই। তারই উদাহরণ হয়ে থাকলো এই সেমিফাইনাল। টানা চতুর্থ ও সব মিলে সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে নরিকে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল।

প্রথম সেটে জোকোভিচকে ২-৬ গেমে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর ছিলেন নরি। ফাইনালে গেলেই উন্মুক্ত যুগে চতুর্থ ব্রিটিশ তারকা হিসেবে অল ইংল্যান্ড ক্লাবের শিরোপা মঞ্চে নাম লেখাতেন। কিন্তু পরের তিন সেটে সার্বিয়ান জোকোভিচ বুঝিয়ে দেন কেন তিনি টুর্নামেন্ট ফেভারিট। ঘুরে দাঁড়িয়ে বাকি সেট জিতে নেন ৬-৩, ৬-২, ৬-৪ গেমে।

ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরগিওজ। সেদিন জিতলে ৩৫ বছর বয়সী জোকোভিচ ২১তম গ্র্যান্ড স্লামের মালিক হবেন। সেটি হলে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জেতার তালিকায় রাফায়েল নাদালের পর অবস্থান হবে তার। নাদাল ২২টি জিতে চূড়ায় অবস্থান করছেন।


অন্যান্য সংবাদ