মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

শুরু থেকেই অনিশ্চিত ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টি মাঝ পথেই থামিয়ে দেয় দুই দলের লড়াইটি। ডোমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ ১৩ ওভার ব্যাটিং করে ৮ ‍উইকেটে ১০৫ রান তোলার পর বৃষ্টি নামলে বন্ধ হয় ম্যাচ। এরপর খেলা আর নতুন করে শুরু হবে না জানিয়ে আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন।

আজ একই মাঠে একই সময় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এদিকে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গতকালকের মতো আজও বৃষ্টিতে ভেসে যেতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টি।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ম্যাচ নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে জুটি বাধেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। মুনিম মাত্র ২ রান করেই সাজ ঘরে ফিরেন। প্রায় ৭ বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া বিজয়ের ব্যাট থেকে আসে ১৬ রান। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২৯ করেন সাকিব আল হাসান। লিটন দাস ৯, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, সোহান ২৫ ও মেহেদি ১ রান করে আউট হন। এছাড়া নাসুম ৭ শরিফুল ০ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।


অন্যান্য সংবাদ