রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইভিএম নিয়ে মতামত চাপিয়ে দেওয়ার ইচ্ছা নেই: সিইসি

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনো মতামত কারও উপর চাপিয়ে দেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (১৯ জুন) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পার্টিসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে একথা বলেন সিইসি।

সিইসি বলেন, আমাদের আজকের আলোচনা ইভিএমের মধ্যেই সীমিত থাকবে। আমরা আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইবো না। সেটার সুযোগ আপনারা আরো পাবেন।

ইভিএম নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা মিডিয়ার মাধ্যমে হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, আমরা সকলকে জানিয়েছি যে, ইভিএম নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি।

তিনি বলেন, ইভিএমটা যেহেতু আমরা ব্যবহার করছি। আমাদের উদ্দেশ্য ইভিএম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। কিন্তু আপনাদের মতামত কি হবে, সেটা আপনাদের স্বাধীন মতামত হবে। আমরা কোনো মতামত কারও উপর চাপিয়ে দিতে পারি না, চাপিয়ে দেবো না, সেই ধরনের কোনো ইচ্ছাও আমাদের নেই।

আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা উপস্থাপন করবেন। এই বিষয়ে আমাদের এক্সপার্ট যারা আছেন তারা তার উত্তর দেবেন যোগ করেন সিইসি।

এর আগে বিকাল ৩টায় সভাটি শুরু হয়। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), রাশেদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ মিশন টুলস ফ্যাক্টরির ম্যানিজিং ডিরেক্টর মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ ইসি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।


অন্যান্য সংবাদ