রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইতিহাসে রেকর্ড গড়লেন আনচেলত্তি

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ০-১ গোলে হারিয়ে ১৪তম শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। সে সঙ্গে কোর্তোয়ার অতিমানবীয় পারফর্ম্যান্স নিশ্চিত করে রিয়ালের জয়। এই জয়ের পাশাপাশি ইতিহাসের প্রথম ও একমাত্র কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সবকটিতে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন কার্লো আনচেলত্তি।

আনচেলত্তির অনাবদ্য কোচিংয়ে লিভারপুলকে সহজে হারায় তার দল। ইতিহাসে প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন তিনি। এর আগে সর্বাধিক তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ছিলেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলি। ৬২ বছর বয়সী এই কোচের হাত ধরে এসি মিলান দুইবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল, ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে।

২০১৩-১৪ মৌসুমে রিয়াল কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা স্বাদ পেয়েছিলেন আনচেলত্তি। এবার আরও একটি শিরোপা ঘরে তুললেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার।


অন্যান্য সংবাদ