রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইউরোর ফাইনালে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

রোববার ওয়েম্বলিতে জার্মানীর বিপক্ষে ইংল্যান্ডের নারী ইউরো ২০২২ চ্যাম্পিয়নশীপের ফাইনাল দেখতে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। পুরুষ ও নারী ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালের কোন ম্যাচে দর্শক উপস্থিতির এটা নতুন রেকর্ড।
পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে দর্শক উপস্থিতির থেকে কালকের এই রেকর্ড প্রায় দ্বিগুন বেশী ছিল।
এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ইউরোর এবারের আসরের শুরু করেছিল ইংল্যান্ড। ঐ ম্যাচে ৬৯ হাজার দর্শক ইংল্যান্ডের সমর্থনে মাঠে উপস্থিত হয়েছিলেন। এটাও একটি নতুন রেকর্ড। নারীদের কোন ম্যাচে এর আগে সর্বোচ্চ ৪১ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
পুরুষদের ইউরোপীয়ান চ্যাম্পিনশীপের ফাইনালে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৯ হাজার ১১৫ জন। ১৯৬৪ সালের ফাইনালের ঐ ম্যাচটিতে স্পেন ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি হয়েছিল।


অন্যান্য সংবাদ