শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকলো আফগানিস্তান

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 13, 2022

প্রথম দুই ম্যাচ হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেল সফরকারী আফগানিস্তান। টপ-অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান ২২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১’এ পিছিয়ে রইলো আফগানিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ ৫ ও ৭ উইকেটে জিতেছিলো আইরিশরা।
গতরাতে বেলফাস্টে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে দলকে ৬৮ বলে ৯০ রানের উড়ন্ত সূচনা এনে দেন আফগানিস্তানের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। জাজাই ৪০ বলে ৩৯ রান করেন। তবে ৩৫ বলে ৫৩ রানের মারমুখী ইনিংস খেলেন গুরবাজ। ৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। দলীয় ১০৯ রানের মধ্যে আফগানিস্তানের দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের মাঝে ব্যাট হাতে ঝড় তুলেন ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান। তৃতীয় উইকেটে দুই জাদরান ২৬ বল খেলে ৪৮ রান যোগ করেন। ইব্রাহিম ৪টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ৩৬ রান করেন। নাজিবুল্লাহর ১৮ বলের ইনিংসে ছিলো ৪২ রান। নিজের ইনিংসে ৫টি ছক্কা মারেন তিনি। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে আফগানিস্তান।
সিরিজ জয় নিশ্চিত করতে ১৯০ রানের টার্গেট পেয়েছিলো আয়ারল্যান্ড। কিন্তু আফগানিস্তানের বোলারদের সামনে অসহায় ছিলো আইরিশ টপ-অর্ডার। ৮৫ রানে ৭ ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন। এতে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়ে আয়ারল্যান্ড। তবে অষ্টম উইকেটে দারুন লড়াই করে দলের হারের ব্যবধান কমান জিওর্জি ডকরেল ও অভিষেক ম্যাচ খেলতে নামা ফিওন হ্যান্ড। ৩৮ বল খেলে ৭৪ রান তুলেন তারা। এই জুটির কল্যাণে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান করে আয়ারল্যান্ড। হ্যান্ড ১৮ বলে ৩৬ রান করেন। ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ডকরেল।
নাভিন উল হক ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন গুরবাজ।
আগামী ১৫ আগস্ট বেলফাস্টেই হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।


অন্যান্য সংবাদ