সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

চলতি এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বড় হারে মিশন শুরু করেছে বাংলাদেশ। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।

১২৮ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তানের প্রথম উইকেট নেন সাকিব আল হাসান। ১৮ বলে ১১ রান করা রহমানউল্লাহ গুরবাজকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ভাঙেন ১৫ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় সাফল্যের জন্যও অপেক্ষা করতে হয়নি খুব একটা।

ইনিংসের দশম ওভারে হজরতউল্লাহ জাজাইকে এলবিডব্লিউ আউট করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৬ বলে ২৩ রান করে আউট হন এই ব্যাটার। এরপর মোহাম্মদ নবীও ৯ বলে ৮ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হলে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান।

কিন্তু অল্প লক্ষ্য টপকাতে তাদের বেগ পেতে হয়নি খুব একটা। ইব্রাহিম জাদরান ৪ চারে ৪১ বলে ৪২ এবং ৬ ছক্কা ও ১ চারে নজিবউল্লাহ জাদরানের ১৭ বলে ৪৩ রানে ভর করে সহজ জয় পেয়েছে আফগানিস্তান।

এদিকে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার প্রথম ওভার ভালোভাবে কাটিয়ে দিলেও দ্বিতীয় ওভারে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে ৮ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। এরপর ব্যক্তিগত ৫ রানে আউট হন বিজয়ও।

নাঈম-বিজয়ের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও টিকতে পারলেন না। ৯ বলে ১১ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হন বাংলাদেশি কাপ্তান।

পরের ওভারেই বল করতে আসেন রশিদ খান। প্রথম বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও দ্বিতীয়টি ঠেকাতে পারেননি মুশফিক। এলবিডব্লিউর আবেদন করে প্রথমে না পেলেও রিভিও নিয়ে উইকেট আদায় করে নেয় আফগানিস্তান। মুশফিক ফেরেন ১ রানেই। আফিফও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর মাহমুদউল্লাহ দলের কিছুটা হাল ধরলেও ২৭ বলে ২৫ রানের বেশি তুলতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি স্কোরের দ্বারপ্রান্তে নিয়ে যান মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৪৮ রান করেন এই ব্যাটার।

দুই দলের সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৩১/৩ (১৮.৩ ওভার শেষে)।
ব্যাটিং: ইব্রাহিম ৪২* ও নাজিবুল্লাহ ৪৩*।
আউট: ১৫/১ (গুরবাজ ১১), ৪৫/২ (জাজাই ২৩), ৬২/৩ (নবী ১১)।

বাংলাদেশ: ১২৭/৭ (২০ ওভার শেষে)।
ব্যাটিং: মোসাদ্দেক ৪৮* ও সাইফ উদ্দিন ০*।
আউট: ৭/১ (নাঈম শেখ ৫), ১৩/২ (এনামুল ৫), ২৪/৩ (সাকিব ১১), ২৮/৪ (মুশফিক ১), ৫৩/৫ (আফিফ ১২*), ৮৯/৬ (মাহমুদউল্লাহ ২৫) ও ১২৭/৭ (মাহেদী ১৪)।

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।


অন্যান্য সংবাদ