রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আলিং হ্যালান্ডকে দলে ভিড়িয়েছে সিটি

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

দলবদলের বাজারে এবার সবচেয়ে বড় বাজির ঘোড়াকেই বাগে পেয়েছে ম্যানচেস্টার সিটি। তারকা বনে যাওয়া আলিং হ্যালান্ডকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি। নতুন তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। দুই গোল করে প্রিমিয়ার লিগে অভিষেকটা রাজকীয়ই হলো হল্যান্ডের।

২০২২-২৩ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে গতকাল রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের দুই গোলই করেছেন সিটির নতুন তারকা হল্যান্ড।

ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন হল্যান্ড। হল্যান্ড ছাড়াও কাল সিটির হয়ে অভিষেকের স্বাদ পেয়েছেন কালভিন ফিলিপস ও হুলিয়ান আলভারেজ।

হল্যান্ডকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে সিটির কোচ পেপ গার্দিওয়ালা বলেছেন, ‘জন্ম থেকেই যে গোল করে আসছে, সে যে এখানেও অনেক গোল করবে, এটা নিয়ে কোনো সংশয়ই ছিল না আমাদের। আমরা যেভাবে খেলতে চাই, সেটির সঙ্গে সে দ্রুতই মানিয়ে নিচ্ছে। যত সময় গড়াবে, আমরা আরও বেশি করে তাকে খুঁজে নেব এবং আশা করি তাকে গোল করার অনেক সুযোগ করে দেব।’


অন্যান্য সংবাদ