রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আর্জেন্টিনার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে না ব্রাজিল

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি আর খেলতে চায়না বলে জানিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ফেডারেশনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের কোচ তিতে ও সমন্বয়কারী জুনিনহো পলিস্তার অনুরোধে সিবিএফ সভাপতি এডনালডো রডরিগুয়েজ ম্যাচটি বাতিলের আবেদন জানিয়েছে।’

গত বছর সেপ্টেম্বরে ম্যাচটি নির্ধারিত সময় অনুযায়ী মাঠে গড়িয়েছিল। কিন্তু সফরকারী আর্জেন্টাইন চার খেলোয়াড় কোভিড-১৯ আইন ভঙ্গ করায় সাও পাওলোর ম্যাচটি সাত মিনিটের মধ্যে স্থগিত হয়ে যায়। ঐ সময় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করে আর্জেন্টাইন ঐ চার খেলোয়াড়কে মাঠ থেকে বের করে আনে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার নির্দেশে আগামী সেপ্টেম্বরে ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। যদিও ফেব্রুয়ারি পর উভয় দলই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সিবিএফ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে ম্যাচটি বাতিলের জন্য ইতোমধ্যেই আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) অনুরোধ মেনে নিয়েছে ফিফা। যেহেতু কাতারের টিকিট পাওয়া হয়ে গেছে সে কারনে এই মুহূর্তে ব্রাজিলের একমাত্র লক্ষ্য বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা, এমনটাই মন্তব্য করেছেন রডরিগুয়েজ।


অন্যান্য সংবাদ