রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আর্জেন্টিনাকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 18, 2022
আর্জেন্টিনাকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়

দীর্ঘ এক যুগ পর হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা নারী দল। কিন্তু শিরোপার খুব কাছে গিয়েও পূরণ হলো না বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ছুঁয়ে দেখা হলো না স্বপ্নের হকি বিশ্বকাপ! নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে হৃদয় ভাঙল আর্জেন্টিনার।

অপরদিকে নারীদের হকির ইতিহাসে নবমবারের মতো বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস।

রোববার (১৭ জুলাই) স্পেনের স্থানীয় সময় রাতে এস্তাদিও অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে গত দুইবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়ার করা গোল এগিয়ে দেয় দলকে। এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা। এই দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেয়ে যায় তৃতীয় গোল।

ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান কমে। তবে শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে শেষ হয় ম্যাচ।

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা।


অন্যান্য সংবাদ