সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আর্জেন্টাইন টিভি সিরিজে মেসি

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 10, 2022
আর্জেন্টাইন টিভি সিরিজে মেসি

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। অভিনয় জগতেও কম যান না এই তারকা। যার প্রমাণ মেলে তার করা বিভিন্ন বিজ্ঞাপনে। তবে এবার আরও বড় পরিসরে অভিনয় করলেন পিএসজি তারকা। আর্জেন্টাইন একটি টিভি সিরিজে দেখা যাবে এই ফুটবল মহাতারকাকে।

ফুটবলারদের বড় ও ছোট পর্দায় আগেও দেখা গেছে। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। অধিকাংশ ক্ষেত্রেই তাদের দেখা যায় বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিরও এই মাধ্যমে রয়েছে সপ্রতিভ উপস্থিতি।

বিভিন্ন সময়ে খাবারের বিজ্ঞাপন থেকে শুরু করে পেপসি, লেইস আলুর চিপসের বিজ্ঞাপনে দেখা গেছে মেসিকে। এছাড়া সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড তার ব্যক্তিগত স্পন্সর অ্যাডিডাসের হয়ে নিয়মিতভাবে প্রচারনায় অংশ নেন।

বিজ্ঞাপনের ধাপ পেরিয়ে মেসি এবার নাম লেখালেন টিভি সিরিজে। আর্জেন্টিনার জনপ্রিয় সিরিজ ‘লস প্রটেক্টরেস’-এর দ্বিতীয় সিজনে একটি ছোট ভূমিকায় দেখা যাবে তাকে।

কয়েকদিন আগে মেসির দৃশ্যের অংশের শুটিং সম্পন্ন হয়েছে। সিরিজের প্রযোজক শুটিং সেট থেকে মেসির ছবি শেয়ার করেছেন।

ছোট পর্দায় মেসিকে দেখতে অবশ্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। কেননা সিরিজটি প্রচারিত হবে ২০২৩ সালে।


অন্যান্য সংবাদ