মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের নবীনগরে ইউপি নির্বাচন ঈদের পর তৃতীয় ধাপে? পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০০ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বিমানের সৌদির দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে নতুন চাপ, বাড়ছে জীবনযাত্রার ব্যয় চার দিন গ্যাস থাকবে না—এমন খবর সত্য নয় —জানাল পেট্রোবাংলা ‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’ শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক

আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 3, 2026
আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি একটি বড় জাতীয় সরকার গঠন করতে চান। তবে আরব নেতৃত্বাধীন কোনো দলের সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠন করবেন না।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, দেশটির পার্লামেন্ট নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে সোমবার এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জনগণ রা’আম ও জয়েন্ট লিস্ট পার্টির ওপর নির্ভরশীল কোনো সরকার চায় না।

তার অভিযোগ, দল দুটি সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না। নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের জনগণ এমন কোনো সরকার চায় না, যারা রা’আম ও জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল।
এই দলগুলো সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না।’ তিনি দাবি করেন, এবারের নির্বাচনে তার দল লিকুদ সবচেয়ে বেশি আসন পেয়েছে।

ইহুদি জনগণ তাকেই পরবর্তী সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘নির্বাচনের প্রথম দিন থেকেই আমরা একটি বড় জাতীয় সরকার গঠনের জন্য অন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছি।
ইহুদি জনগণের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদকে সবচেয়ে বড় দল হিসেবে বেছে নিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে আমাকেও পরবর্তী সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।’ তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক মিত্রদের পাশাপাশি সন্ত্রাসবাদকে সমর্থন করে না, এমন যেকোনো দলকে নিয়ে সরকার গঠন করতে চান তিনি। এ বিষয়ে আলোচনার জন্যও প্রস্তুত রয়েছেন।

তবে নেতানিয়াহুর এই উদ্যোগের মধ্যেই বিকল্প সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে বিরোধী দলগুলো।
কিন্তু নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান জানিয়েছেন, পরবর্তী সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে বিরোধী নেতা গাদি আইজেনকটের নাম প্রস্তাব করবে তার দল। এ ছাড়া পার্লামেন্টের স্পিকার পদে ইয়াইর লাপিদকে সমর্থন দেবে ইসরায়েল বেইতেনু।

আইজেনকটের নির্বাচনী প্রচারেরও সমালোচনা করেছেন লিবারম্যান। তার মতে, বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে, যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। লিবারম্যান বলেন, ‘আমরা ব্যর্থ হয়েছি। ৪৮টি আসন আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম।’ আইজেনকট নিজের দলের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। লিবারম্যানের ভাষায়, আইজেনকটের নির্বাচনী প্রচার ছিল ‘আত্মকেন্দ্রিক’। তিনি বৃহত্তর বিরোধী জোটের চেয়ে নিজের দলের অবস্থানকে বেশি গুরুত্ব দিয়েছেন।

নেতানিয়াহুর সঙ্গে কোনো ঐক্য সরকারেও যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লিবারম্যান। তিনি বলেন, কোনো অবস্থাতেই বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কাজ করবেন না। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল বেয়াখাদ পরবর্তী সরকার গঠনে আইজেনকটের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এবারের নির্বাচনে বিরোধী জোট ৬৭টি আসন পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন জোট পেয়েছে ৫৩টি আসন। নির্বাচনের পর থেকেই দেশটিতে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন ছাড়া বিরোধীদের পক্ষে সরকার গঠন করা কঠিন।

এ পরিস্থিতিতে আরেকটি নির্বাচন এড়াতে রাজনৈতিক নেতাদের সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আগামী ৪ নভেম্বর তিনি নির্বাচনের আনুষ্ঠানিক ফল গ্রহণ করবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করবেন। নবনির্বাচিত নেসেট সদস্যদের আগামী ১০ নভেম্বর শপথ নেওয়ার কথা রয়েছে।


অন্যান্য সংবাদ