শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ২৩ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ২৩ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১৪

সংযুক্ত আরব আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সড়কে যানবাহনের গতি ছিল ধীর।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা কয়েকটি যানবাহনে আঘাত করে। এ দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল ট্রাক। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়ে।

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকও রয়েছেন। দেশটিতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক রয়েছেন।

এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি


অন্যান্য সংবাদ