শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আফ্রিদি ও কোহলি শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

আগামীকাল শনিবার মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। পরদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা।

অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আসন্ন এশিয়া কাপে পাকিস্তান কিছুটা পিছিয়ে আছে পেসারদের চোটের কারণে। তারপরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা।

এরই মধ্যে আলোচনায় এসেছে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যতা নিয়ে। দুবাইতে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে দুই দলের খেলোয়াড়রা। ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের করমর্দনের দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেয়ার করা ভিডিওতে দেখা যায় পেসার শাহীন শাহ আফ্রিদি ও কোহলি শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম চোট পেয়েছেন। তাঁর পিঠে যন্ত্রণা হচ্ছে, এমআরআই স্ক্যান করানো হয়েছে। এতে স্পষ্ট হবে চোট কতটা গুরুতর।


অন্যান্য সংবাদ