রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আধডজন গোলে বার্সেলোনার শিরোপা জয়

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

পেদ্রির জোড়া গোলের সঙ্গে রবার্ট লেভান্ডভস্কি, উসমান দেম্বেলে, পিয়ের-এমেরিক অবামেয়াং ও ফ্রেঙ্কি ডি ইয়ংদের একটি করে গোলে মেক্সিকান ক্লাব পুমাস উনামকে ৬-০ গোলে গারিয়ে জোয়ান গ্যাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা।

রোববার রাতে মেক্সিকান ক্লাবটিকে গোল বন্যায় ভাসায় কাতালানরা। আর এই ম্যাচ দিয়ে বার্সার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন লেভান্ডভস্কি। আর আগে প্রাক-মৌসুমে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেললেও তার পা থেকে গোল আসেনি। শেষতক বার্সার জার্সিতে গোলের ঠিকানা খুঁজে পেয়েছেন এই পোলিশ স্ট্রাইকার।

ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই কাতালান ক্লাবটির হয়ে নিজের প্রথম গোলটি করেন লেভান্ডভস্কি। এর ঠিক দুই মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার পেদ্রি। সব মিলিয়ে ১৯ মিনিটের মধ্যে চারটি গোল হজম করে পুমাস। পঞ্চম মিনিটে পেদ্রির প্রথম গোলের পর দশম মিনিটে উসমান দেম্বেলের গোল। এরপর ১৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় দলের চতুর্থ গোল করেন পেদ্রি।

দ্বিতীয়ার্ধের ৪৯ এবং ৮৪ মিনিটে যথাক্রমে পিয়ের-এমেরিক অবামেয়াং এবং ফ্রেঙ্কি ডি ইয়ং আরও দুবার লক্ষ্যভেদ করলে বড় জয়ে শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার।


অন্যান্য সংবাদ