শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইশরাক হোসেনের বিক্ষোভ-সমাবেশ

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতা-কর্মীকে আটক এবং পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-সামবেশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের নিয়ে রাস্তায় নামেন তিনি। মিছিলটিতে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।

নামাজের পরপরই মিছিলটি বংশাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’ এ সময় গতকাল রাতে ওয়ারীর ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘বর্তমান সরকার তাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকাসহ সারা দেশকে একটি ভয়াল রাজ্যে পরিণত করেছে।’ এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সর্বাবস্থায় নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন-সংগ্রামে সবার আগে বুক পেতে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

সমাবেশে দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাস এবং রিজার্ভ সঙ্কটের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘সরকার এখন চরম সঙ্কটে আছে এবং দেশকেও চরম সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে।’


অন্যান্য সংবাদ