রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আজ পর্দা নামছে কমনওয়েলথ গেমসের

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

কমনওয়েলথ গেমস-২০২২ এর পর্দা নামছে আজ। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসা বিশ্বের অন্যতম ক্রীড়া প্রতিযোগিতার ২২তম আসরটি গত ২৮ জুলাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে। আজ বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানকেও স্মরণীয় করে রাখতে চায় আয়োজকরা। থাকছে নানা আয়োজন। নানা চমক। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীর দিনেও বার্মিংহামের সব পথ মিলবে আলেকজান্ডারে।

সমাপ্তির দিনে বাংলাদেশের পতাকা বহন করবেন হাইজাম্পার মাহফুজুর রহমান। এদিন লাল-সবুজের কুস্তি, বক্সিং ও অ্যাথলেটিক্স দল মার্চপাস্টে অংশ নেবে। দলের অন্য ডিসিপ্লিনের সদস্যদের কেউ ফিরে গেছেন ঢাকায় কেউবা তুরস্কের কোনিয়ায়। ইসলামিক সলিডারিটি গেমসে অংশে নেওয়ার জন্য।

সমাপনী অনুষ্ঠানে পপ তারকাদের উপস্থিতি দর্শকদের মধ্যে আলোড়ন তুলবে। জনপ্রিয় গায়ক-গায়িকারা থাকছেন আলেকজান্ডারে। সমাপনীতে কী চমক থাকবে তা নিয়ে বেশ রাখঢাক। ২০২৬ আসরের আয়োজক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেয়রের হাতে তুলে দেওয়া হবে গেমসের পতাকা।


অন্যান্য সংবাদ