রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আগামীকাল থেকে টাইগারদের সেন্ট লুসিয়া টেস্ট পরীক্ষা

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

হতাশার বৃত্ত ভাঙ্গতে পারবে কি বাংলাদেশ? টানা ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ব্যাটারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়। পরিবর্তনের আভাস টাইগার একাদশে।

বিপর্যস্ত বাংলাদেশের সামনে সেন্ট লুসিয়া ভয়ংকর মঞ্চ। বলা হয় ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়াম পেস রোমান্টিকতায় পরিপূর্ণ। সেখানেই যত ভয় টাইগার ব্যাটারদের। ছন্নছাড়া টপ অর্ডার ক্যারিবিয়ানে বিপর্যস্ত। ব্যাটিং অনুশীলনে দীর্ঘ সময় তামিম, মাহমুদুল, মুমিনুলরা পেস ইউনিটের মুখোমুখি।

প্রতিকূল কন্ডিশন, টেস্ট টেম্পারম্যান্টের অভাব ভাবনায় টিম ম্যানেজমেন্ট। অ্যান্টিগায় ভরাডুবির পর বাংলাদেশ একাদশে পরিবর্তনের আভাস। তিন নম্বরে সুযোগের অপেক্ষায় এনামুল বিজয়। যেই মাঠে ৮ বছর আগে সবশেষ টেস্ট খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার। গেল ১৭ ইনিংসে মোটে ১ হাফ সেঞ্চুরিতে কপাল পুড়ছে নাজমুল শান্তর। আর নেতৃত্ব হারানো মুমিনুলের জন্য হতে পারে শেষ সুযোগ।

শুধু ব্যাটিং নয় বোলারদের নিয়েও চিন্তা আড়ালের উপায় নেই। বোর্ড সভাপতির হস্তক্ষেপে শেষ মুহূর্তে দলের সঙ্গে শরিফুল ইসলাম। প্রস্তুতির ঘাটতি তারপরও একাদশে যুব বিশ্বজয়ী পেসারের থাকার গুঞ্জন। যদি তাই হয় তবে বিশ্রাম মিলবে কাটার মাস্টার মোস্তাফিজের। গেল ৫ ম্যাচে ১ ড্র আর ৪ হারে কঠিন পরীক্ষার সামনে টিম বাংলাদেশ। ক্যারিবীয়দের মাটিতে বাংলাদেশের সর্বনিম্ন তিন টেস্ট ইনিংস এসেছে শেষ তিন ম্যাচে।

এদিকে সহজেই উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নয় ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজ পেসারদের সঙ্গে স্বল্প গতির কাইল মায়ার্সও যেন বাংলাদেশের জন্য যথেষ্ট। স্বাগতিকদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে দুই ধাপ উন্নতি। শ্রীলঙ্কার সঙ্গে চার আর পাকিস্তানের সঙ্গে ব্যবধান ২ পয়েন্ট। এই ম্যাচ জিতলে চার নম্বরে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

আর বাংলাদেশ টেবিলের তলানিতে। পরীক্ষা নিরীক্ষা কিংবা পরিবর্তন কোন কিছুই দেখাচ্ছে না আশার আলো। তাই নতুন করে নেতৃত্ব নিয়েও চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসান।


অন্যান্য সংবাদ