মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক প্যারিসে, তার পর লস এঞ্জেলেস

অভিজিত বনিক ,বিশেষ প্রতিনিধি / ১৫ জন দেখেছেন
আপডেট : June 24, 2023

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।

একশ বছর পর অলিম্পিক আয়োজন করতে চলেছে ভালোবাসার শহর প্যারিস
২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।

মূলত লড়াইটা ছিল ২০২৪ এর আয়োজক কে হবে তা নিয়েই। প্যারিস ও লস এঞ্জেলেস দুই শহরের কর্তৃপক্ষই চাইছিল টোকিওর পরের আয়োজক হতে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) গত জুনে ২০২৪ ও ২০২৮ এর আয়োজক হিসেবে প্যারিস ও লস এঞ্জেলেসের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছিল। কিন্তু দুই শহরের মধ্যে কে প্রথমে ও পরের আয়োজক হবে সেটা তখন তারা জানায়নি। এবার লস এঞ্জেলেস কর্তৃপক্ষ নিজেরাই ২০২৮ এর জন্য নিজেদের নাম প্রস্তাব করায় প্যারিসের সামনেও আর বাধা থাকলো না।
আয়োজক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে লস এঞ্জেলেস শহর কর্তৃপক্ষ ১ দশমিক ৮ বিলিয়ন ডলার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে ৪৪ বছর পর তৃতীয়বারের মত অলিম্পিকের আয়োজক হওয়ার সম্মান অর্জন করবে লস এঞ্জেলেস। ১৯৩২ সালে সর্বপ্রথম এই শহরে অলিম্পিক অনুষ্ঠিত হয়। এর পর ১৯৮৪ সালে দ্বিতীয়বারের মত অলিম্পিক আয়োজন করেছিল তারা।

অন্যদিকে প্যারিসে অলিম্পিক ফিরতে চলেছে পাক্কা ১০০ বছর পর। ১৯২৪ সালে শেষবারের মত অলিম্পিক আয়োজন করেছিল ভালোবাসার শহর হিসেবে খ্যাত প্যারিস। ১৮৯৬ সালে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক শুরু হওয়ার চার বছর পরের আয়োজন বসেছিল প্যারিসে।


অন্যান্য সংবাদ