রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আওয়ামী লীগসহ ১৪টি দলের সাথে ইসির বৈঠক মঙ্গলবার

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত জানতে তৃতীয় দফায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৪টি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

আগামীকাল মঙ্গলবার (২৮শে জুন) বেলা ৩টায় ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এর আগে গত ১৯ ও ২১ শ জুন বিএনপি, জাতীয় পার্টিসহ ২৬টি রাজনৈতিক দলকে ইভিএম যাচাই বিষয়ক বৈঠকে ডাকে ইসি। প্রথম বৈঠকে গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নেয়নি। দ্বিতীয় দিনের বৈঠকে অনুপস্থিত ছিল বিএনপি, জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

দুই দফায় দুটি বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, ইভিএম ব্যবহার নিয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন।


অন্যান্য সংবাদ