শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ব্যস্ত ইসি : ফখরুল

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 26, 2022
আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ব্যস্ত ইসি : ফখরুল

আওয়ামী লীগকে আবারও কারচুপির মাধ্যমে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। দেড়’শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত জনগণ প্রতিহত করবে বলেও জানান তারা। আজ শুক্রবার (২৬শে আগস্ট) রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নীতি নির্ধারক নেতারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করাই তাদের একমাত্র লক্ষ্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২৬শে আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ফ্যাসিবাদী সরকার সবকিছুকে দুমড়েমুচড়ে দিচ্ছে। একে পরাজিত করতে হবে।

এদিকে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে নির্বাচনে ইভিএম ব্যবহারের চক্রান্ত করছে।

অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নতুন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।


অন্যান্য সংবাদ