রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আইপিএলের কমলা টুপি বাটলারের

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

আইপিএলের এক আসরে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি, সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড এখন পর্যন্ত বিরাট কোহলির দখলে। সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করা ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারের।

টুর্নামেন্টের ১৫তম আসরের ফাইনালে নবাগত দল গুজরাট টাইটান্সের কাছে হারে রাজস্থান। এদিন সেভাবে জ্বলে উঠতে পারেননি এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহ ও সেঞ্চুরিয়ান বাটলার। কোহলির রেকর্ড ভাঙা কিংবা শিরোপা না জিততে পারলেও ব্যক্তিগত সর্বোচ্চ রানের জন্য পঞ্চদশ আইপিএলের কমলা টুপি উঠেছে তার মাথায়। ১৭ ম্যাচে চার সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরিতে ৮৬৩ রান করেন এই ইংলিশ ব্যাটার।

আইপিএলের ২০১৬ মৌসুমে চার সেঞ্চুরির পাশাপাশি সাতটি হাফসেঞ্চুরি করেছিলেন কোহলি। আসর জুড়ে তার সংগ্রহ ছিল ৯৭৩ রান। সেবার কমলা টুপির মালিকও হয়েছেন ব্যাঙ্গালুরুর সাবেক কাপ্তান। এবার কোহলির সেই রেকর্ড না ভাঙতে পারলেও এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তার পাশে বসেছেন বাটলার।

ব্যাক্তিগত মোট রানে কোহলির থেকে পিছিয়ে আছেন ১১০ রানে। সর্বোচ্চ ইনিংস ছিল ১১৬ রানের। প্রতিযোগিতায় তার গড় ৫৮.৯২। স্ট্রাইক রেট ১৫১.৩৭। পুরো টুর্নামেন্ট জুড়ে মোট ৭৮টি চার ও ৪৫টি ছক্কা মেরেছেন বাটলার।

বাটলারের পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ১৫ ম্যাচে ৬১৬ রান করেছেন রাহুল। গড় ৫১.৩৩। স্ট্রাইক রেট ১৩৫.৩৮। দু’টি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি করেছেন ভারতের এই ডান হাতি ব্যাটার। আইপিএলে পর পর চার মরসুমে ৬০০-র বেশি রান করার নজির গড়েছেন রাহুল।


অন্যান্য সংবাদ