সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে শ্রীলঙ্কার ‌দুর্দান্ত জয়

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের সুযোগ হাত ছাড়া করলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে পাথুম নিশাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়াকে রীতিমত বিধ্বস্ত করে ছাড়লো লঙ্কানরা। ২৯১ রান তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।

রোববার (১৯ জুন) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানদের সামনে ২৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সফরকারীরা। জবাব দিতে নেমে পাথুম নিশাঙ্কার অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ৪৮.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে নিরোশান ডিকভেলা এবং পাথুম নিশাঙ্কা মিলে ৪২ রানের জুটি গড়ে তোলেন। ২৬ বলে ২৫ রান করে আউট হন ডিকভেলা। এরপর পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে গড়ে তোলেন ১৭০ রানের বিশাল জুটি।

৮৫ বলে ৮৭ রান করে মেন্ডিস আহত হয়ে মাঠ ছেড়ে যান। এরপর ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৭ বলে ২৫ রান করেন তিনি। দলীয় ২৮৪ রানের মাথায় আউট হন পাথুম নিশাঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার প্রথম সেঞ্চুরি। ১৪৭ বল খেলে ১৩৭ রান করেন তিনি। ১১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে।

শেষ পর্যন্ত চারিথ আশালঙ্কা ১৩ রানে এবং চামিকা করুনারত্নে মিলে জয় নিয়ে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার হয়ে ঝাই রিচার্ডসন ২টি এবং জস হ্যাজেলউড ও গ্লেন ম্যাক্সওয়েল নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডের অপরাজিত ৭০ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান করে অস্ট্রেলিয়া। অ্যারোন ফিঞ্চ করেন ৬২ রান। অ্যালেক্স ক্যারের ব্যাট থেকে আসে ৪৯ রান। ৩৩ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ২৯ রান করেন মার্নাস ল্যাবুশেন।

শ্রীলঙ্কার হয়ে জেফরি ভেন্ডারসি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন দুষ্মন্তে চামিরা, দুনিথ ওয়ালালেগ এবং ধনঞ্জয়া ডি সিলভা।


অন্যান্য সংবাদ