রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অবশেষে জয় পেল অজিরা

ক্রীড়া প্রতিবেদক / ৮৫ জন দেখেছেন
আপডেট : August 7, 2021

টানা তিন ম্যাচ জিতে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এরপর পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। কিন্তু সেটি আর হলো না। চতুর্থ ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা।

কার্যত বাংলাদেশের ইনিংসের পরেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন অনেকেই। ১০৪ রানের মামুলি সংগ্রহের পর বাংলাদেশ যে ম্যাচ জিততে পারে, সেটি বিশ্বাস করেছেন ঠিক কজন? ডেন ক্রিশ্চিয়ান সাকিব আল হাসানের এক ওভারে ৫টি ছক্কা হাঁকানোর পর বাংলাদেশ দলের পাড় সমর্থকও অপেক্ষা করছিলেন, কত দ্রুত শেষ হবে এই ম্যাচ!

তবে মুস্তাফিজুর রহমান প্রায় বদলেই দিয়েছিলেন ম্যাচের ভাগ্য। এমন ম্যাচেও ফাইট করা যায়, লড়াই করে নিজেদের আয়ত্ত্বে আনা যায় সেটি বল হাতে করে দেখিয়েছেন মুস্তাফিজ। তবে শেষ পর্যন্ত ভাগ্য স্বাগতিকদের পক্ষে কথা বলেনি। অল্প রানের জমজমাট ম্যাচে জয়ের হাসি অস্ট্রেলিয়ার। ক্রিশ্চিয়ানের সঙ্গে শেষদিকে অ্যাস্টন এগারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পায় অজিরা।

প্রায় ৪ বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচ ম্যাচ সিরিজের শুরুর ৩ ম্যাচ জিতে অবশ্য সিরিজ জয় আগেই নিশ্চিত করে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ তাই রূপ নিয়েছে নিয়ম রক্ষার। অবশেষে টানা ৩ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াল সফরকারীরা।


অন্যান্য সংবাদ