রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অপরাজিত থেকেই প্রাক-মৌসুম শেষ করলো বার্সেলোনা

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

ওসমানে ডেম্বেলে ও মেমফিস ডিপের গোলে কাল নিউ ইয়র্ক রেড বুলসকে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে পরাজিত করেছে সফরকারী বার্সেলোনা। এর মাধ্যমে অপরাজিত থেকেই প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করলো কাতালান জায়ান্টরা।

নিউ জার্সির রেড বুল এরিনায় ফরাসি উইঙ্গার ডেম্বেলে ৪০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপে। এর পাঁচ মিনিট আগে পাবলো টোরেকে বাজেভাবে ট্যাকেল করে লাল কার্ড পেয়ে মাঠত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান। যে কারণে ম্যাচ শেষের আট মিনিট ১০জন নিয়েই লড়াই করতে হয়েছে স্বাগতিকদের।

পোল্যান্ড তারকা রবের্ত লেভানদোভস্কি এখনো বার্সার জার্সি গায়ে গোলের দেখা পাননি। প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে চার ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে স্পেনে ফিরে যাচ্ছে বার্সা।

এর আগে ইন্টার মিয়ামিকে ৬-০, লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করার পর ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল জাভির শিষ্যরা।

ডেম্বেলে এনিয়ে গত দুই ম্যাচে তৃতীয় গোল করলেন। রাফিনহার দারুণ এক পাসে ডান পায়ের কোনাকুনি শটে তিনি রেড বুলসের ব্রাজিলিয়ান গোলরক্ষক কার্লোস কোরোনেলকে পরাস্ত করলে ৪০ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ৮৭ মিনিটে রেড বুলসের আগোছালো রক্ষনভাগের ভুলে অনেকটা খালি জালেই বল পাঠান বদলী খেলোয়াড় ডিপে।


অন্যান্য সংবাদ