মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া থেকে ২ ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 4, 2022

পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপড়া সফর থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বেলা সাতে ৩টায় ঢাকায় উদ্দেশে যাত্রা করে। পথে কোনও যাত্রাবিরতি ছাড়াই বিকাল সাড়ে ৫টায় গণভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িরবহর।

বিকাল ৪টা ৫০ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। তিনি বেলা পৌনে ১১টায় সেখানে পৌঁছান। যাওয়ার সময় পদ্মা সেতুতে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পাশাপাশি সেতু পার হয়ে জাজিরা পয়েন্টে আধাঘণ্টার মতো যাত্রাবিরতি করেন।

 


অন্যান্য সংবাদ