রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইসিকে সহযোগিতা করতে চায় ‘ওইসিডি’

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ।

আজ রোববার (৩ জুলাই) অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ৩৮টি দেশের জোট- অর্গানাইজেশন অফ ইকোনোমিক কো-অপারেশেন এন্ড ডেভলপমেন্ট-ওইসিডির রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চার্ড বলেন, নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। জবাবে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জানান, এই বৈঠক একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। নির্বাচনে এই জোটের সহযোগিতা প্রয়োজন কি না তা পরে আলোচনা করে জানানো হবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়ে কোনো কথা বলেছেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ওনারা তেমন কিছু বলেননি। তারাও খুব ভালো করেই জানেন এখনও কিছু কিছু দল ঘোষণা দিয়ে যাচ্ছে তারা নির্বাচনে অংশ নেবে না। ওনারাও বিশ্বাস করেন, আমরাও চেষ্টা করে যাব, যেন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।


অন্যান্য সংবাদ