মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, আক্রান্ত ১১০৫

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 2, 2022
দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, আক্রান্ত ১১০৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৬০। এর আগে শুক্রবার (১ জুলাই) মারা যান ৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের ও একজন ময়মনসিংহ বিভাগের। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.২২ শতাংশ। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭।

এতে আরও বলা হয়, মৃত ছয় জনের মধ্যে তিন জন পুরুষ এবং তিন জন নারী এবং তাদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছে।


অন্যান্য সংবাদ