মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হলি আর্টিসানে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

রাজধানীতে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর আজ শুক্রবার। হামলায় নিহতদের উদ্দেশে আজ সকাল সাড়ে ৭টায় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

আজ প্রথমেই ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তাঁর পর ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকার গুলশানে ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। সেদিন জঙ্গিরা ২০ জন দেশি-বিদেশি নাগরিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে নয় জন ইতালীয়, সাত জন জাপানি, তিন জন বাংলাদেশি এবং এক জন ভারতীয় ছিলেন। সে রাতে অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তাও।


অন্যান্য সংবাদ