শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ আদালতের

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে পুরো ভারত। সেই আঁচ থেকে বাদ যায়নি বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ।

ওই ঘটনার জেরে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় শুক্রবার (১ জুলাই) বড়সড় নির্দেশ দিলেন শীর্ষ আদালত।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নূপুরকে গোটা দেশের কাছে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।

আদালত এও বলেছে, ইসলামের নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননাকর মন্তব্যের জন্য দেশে যা ঘটেছে তার জন্য একা নূপুর শর্মাই দায়ী। একটি টেলিভিশন বিতর্কে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিকর কথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় এই মুখপাত্র।

এদিন সেই প্রসঙ্গ টেনে বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘আমরা ওই শোটি দেখেছি। তিনি যেভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন, একজন আইনজীবী হিসেবে সেটা লজ্জাজনক। তাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।’

এদিন নূপুরের আইনজীবী আদালতে দাবি করেন, নূপুর শর্মা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে নাকি প্রতিদিন প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

এই কথা শোনার পর আরও কড়া পর্যবেক্ষণ রাখেন সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে বলেন, ‘তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি তাকে খুনের হুমকি দেয়া হচ্ছে? এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন। দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য একা তিনি দায়ী।’


অন্যান্য সংবাদ