রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি নেতা খন্দকার মোশাররফের দুর্নীতি মামলা চলবে: আপিল বিভাগ

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 30, 2022
বিএনপি নেতা খন্দকার মোশাররফের দুর্নীতি মামলা চলবে: আপিল বিভাগ
বিএনপি নেতা খন্দকার মোশাররফের দুর্নীতি মামলা চলবে: আপিল বিভাগ

অর্থপাচার মামলায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন খারিজের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে বাধা থাকলো না।

বৃহস্পতিবার (৩০ জুন) মোশাররফ হোসেনের রিভিউ খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

এর আগে মামলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খানকে পুনরায় জেরা করার পক্ষে রায় দিয়েছিলো হাইকোর্ট। ঢাকার একটি আদালতে মামলার শুনানির দিন ধার্য আছে।

মামলায় অভিযোগ করা হয়, খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত মুদ্রা বিদেশে পাচার করেন। ওই সময়ে খন্দকার মোশাররফ তার ও স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে ৮০৪১৪২ দশমিক ৪৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। ২০১৪ সালে রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

২০১৫ সালে এ মামলায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে বিচার শুরু হয়।


অন্যান্য সংবাদ