রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বন্যা কবলিতদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সেবা প্রদান

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) ট্রাস্ট বাংলাদেশের বন্যা কবলিত দুর্গম এলাকা সমূহে সুবিধা বঞ্চিত জন গোষ্ঠীকে খাদ্য সামগ্রী ও জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করছে।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ , ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় পানি বন্দী হয়ে ঘর ছাড়া হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। জলবায়ূ পরিবর্তনের কারণে এই বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খাদ্য ও আশ্রয়ের অভাবের সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য ঝুঁকির মূল কারণ জলাবদ্ধতা, পানিদূষণ, নিরাপদ খাবার পানি ও খাদ্য অভাব। বন্যার কায়েক দিনের মধ্যেই ডায়রিয়া অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বিভিন্ন চর্ম রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এই সংকট কালে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক দেশ গুলোর সম্মিলিত সহায়তার বড় ভুমিকা রয়েছে।

এই সংকটোর শুরু থেকে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচ ট্রাস্ট) দুর্গত এলাকা সমুহে ত্রাণ তৎপরতা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায়, ডিসিএইচ ট্রাস্ট ২৯ জুন ২০২২ এশিয়াপ্যাসিফিক এল্যায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড), কমিউনিটি ইনেশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং কর্ণফুলী গ্রুপের এর সাহযোগে সুনামগঞ্জ জেলার তাহেরপুর ও ধর্মপাশা উপজেলা, হবিগঞ্জ জেলার লাখাই উপজেল, নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও কুড়ি গ্রামের নাগেশরী উপজেলায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, খারার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাবান বিতরণ করছে।

ডিসিএইচ ট্রাস্ট এ সকল বন্যাদুর্গত এলাকায় ২৯ জুন ২০২২ ইং তারিখে মোট ৫টি হেলথ্ ক্যাম্পের মাধ্যমে জরুরী স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করছে। যার মাধ্যমে প্রায় ৩,০০০ এর অধিক দুর্গত মানুষ উপকৃত হয় । বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ ও জরুরী স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে।
উক্ত কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্যপ্রশাসনিক কর্মকর্তাগণ এবং ডিসিএইচ ট্রাস্ট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ