মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতীয় সংসদে অর্থ বিল-২০২২ পাস

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ রেখে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য অর্থ বিল পাস হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (২৯শে জুন) রাতে বিলটি পাস হয়।

পাসের জন্য বিলটি প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার বিলটি পাসের জন্য ভোটে দিলে সেটি সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

অর্থ বিলে কেউ বিদেশে টাকা পাঠিয়ে থাকলে সেই টাকা দেশে আনার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে কেউ টাকা দেশে এনে বিনিয়োগ করার চিন্তা করলে তাকে ৭ শতাংশ ট্যাক্স দিতে হবে। এর মধ্য দিয়ে বিদেশে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ সৃষ্টি হলো।

সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকর এবং কিছু আইন সংশোধনের জন্য এই বিল আনা হয়। বিলে কয়েকটি ধারায় সংশোধন আনা হয়েছে। কয়েকটি সংশোধনীসহ স্থিরিকৃত আকারে বিলটি পাস করা হয়।

বৃহস্পতিবার (৩০শে জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পাস হবে।


অন্যান্য সংবাদ