মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতু রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব যাত্রী সাধারণসহ সবার: কাদের

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ, এটি রক্ষা এবং নিরাপত্তার জন্য যাত্রী সাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ এবং এর উদ্বোধনের মাধ্যমে জনগণের স্বপ্নপূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতাও জানান তিনি।

বুধবার (২৯ জুন) রাজধানীর সেতু ভবনের সম্মেলনকক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওবায়দুল কাদের সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান।

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পত্রে সেতু বিভাগের পক্ষে সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক প্রশাসন মো. রুপম আনোয়ার স্বাক্ষর করেন।


অন্যান্য সংবাদ