মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানালেন কাদের

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ এবং এর উদ্বোধনের মাধ্যমে জনগণের স্বপ্নপূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে (২৯ জুন) রাজধানীর সেতু ভবনের সম্মেলনকক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু জাতির একটি সম্পদ। এ সম্পদ রক্ষা এবং এর নিরাপত্তার জন্য যাত্রীসাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এসময় মন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পত্রে সেতু বিভাগের পক্ষে সচিব মো. মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মো. রুপম আনোয়ার স্বাক্ষর করেন।

পরে মন্ত্রী ই-সার্ভিস/ইনোভেশন কার্যক্রমের আওতায় সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ট্যাব বিতরণ করেন।


অন্যান্য সংবাদ