রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফের করোনায় আক্রান্ত বিএনপি নেতা আলাল

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

ফের করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার (২৯ জুন) দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল এখন নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন দলের এ নেতা।

গতকাল মঙ্গলবার (২৮ জুন) বিকেলে মোয়াজ্জেম হোসেন আলালের করোনা পরীক্ষা করা হয়। এতে তার পজিটিভ রিপোর্ট আসে।

উল্লেখ্য, নিয়মিত চিকিৎসা নিতে গত ১৩ জুন ভারত যাওয়ার সময় বিমানবন্দর থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে ফেরত পাঠানো হয়।

এরপর উচ্চ আদালতের নির্দেশে গতকাল আবারও প্রতিবেশী দেশটিতে যাওয়ার প্রাক্কালে কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। তাতে পজিটিভ রিপোর্ট আসে।


অন্যান্য সংবাদ