মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

৮ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক / ৮৯৭ জন দেখেছেন
আপডেট : July 8, 2021

দেশে কয়েক দিনের টানা বর্ষনে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে গিয়ে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের আট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে।

এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল আগামী ৯ জুলাই পর্যন্ত স্থিতিশীল থেকে তারপর ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। আগামী ৭ দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল সমূহ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীলভাবে বৃদ্ধি পেতে পারে। আগামী ৭ দিনে আপাতত গঙ্গা নদীর অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। তবে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। পারে। তবে ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা শুক্রবার (০৯ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী একই সময় পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল পর্যন্ত পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০১টি স্টেশনের মধ্যে পানির সমতল বৃদ্ধি পয়েছে ৬৬টিতে। কমেছে ৩৭টিতে। পানির সমতল অপরিবর্তিত আছে পাঁচটি স্টেশনে। একটিতে এখনও তথ্য সংগ্রহ শুরু হয়নি।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা শুক্রবার পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে।

শুক্রবার নাগাদ তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

 


অন্যান্য সংবাদ