মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথম দিনে পদ্মা সেতুতে টোল আদায় ২ কোটি ৯ লাখ

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

পদ্মা সেতুতে গতকাল রোববার সকাল ৬টা থেকে চলছে যানবাহন। এরই মধ্যে যান চলাচলের প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন থেকে মোট দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এপথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

এদিকে, আজ সোমবার (২৭শে জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সেতু বিভাগ। তথ্য অধিদপ্তরের এক সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

এর আগে গত শনিবার (২৫শে জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন।


অন্যান্য সংবাদ