রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তিন দিনে টিসিবির পণ্য বিক্রি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক / ১১৫ জন দেখেছেন
আপডেট : July 8, 2021

মহামারি করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন ও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকে (ট্রাক সেল) ভর্তুকি মূল্যে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে। জরুরি সেবা হিসেবে গত সোমবার থেকে টিসিবি দেশব্যাপী বিক্রয় কার্যক্রম শুরু করে এবং চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

সোমবার থেকে গতকাল বুধবার তিন দিনে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে ৭৬৪ মেট্রিক টন চিনি, ৪৭৫ মেট্রিক টন মশুর ডাল এবং ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পবিত্র ঈদ উল আযহার ছুটি ছাড়া প্রতিদিন টিসিবির ট্রাক সেল কার্যক্রম চলবে। ঢাকা মহানগরীসহ দেশের সকল জেলা শহর ও উপজেলা পর্যায়ে টিসিবি ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে চিনি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৪ কেজি, মশুরডাল ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ কেজি এবং বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৫ লিটার করে বিক্রি করছে।

৪৫০ টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রতি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মশুর ডাল এবং ৮০০ থেকে ১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।


অন্যান্য সংবাদ