মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশকে আরও ৪০ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 27, 2022
বাংলাদেশকে আরও ৪০ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ টিকা উপহার দিতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র। নতুন এই অনুদানের মধ্য দিয়ে দেশটি বাংলাদশকে এ পর্যন্ত ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখেরও বেশি ডোজ টিকা সরবরাহ করেছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে লেখা হয়েছে- ‘বাংলাদেশকে ফাইজার করোনাভাইরাস ভ্যাকসিনের আরও ৪ মিলিয়ন ‘রেডি টু ইউজ’ ডোজ অনুদান দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত! এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত ভ্যাকসিনের মোট ডোজের সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছলো যা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। আমরা এখনও একসাথে লড়ে যাচ্ছি।’

উল্লেখ্য, সারা বিশ্বের সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত করোনাভাইরাসের টিকার সর্ববৃহৎ গ্রহীতা বাংলাদেশ।


অন্যান্য সংবাদ