রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রবিবার (২৬ জুন) তথ্য অধিদপ্তর থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, আগামীকাল ২৭ জুন (সোমবার) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।

সরকারী ও বেসরকারী টেলিভিশনসহ অন্যান্য গণমাধ্যমে বিষয়টি প্রচার করার জন্য অনুরোধ করা হয় এই সংক্রান্ত তথ্য অধিদপ্তরের প্রচারপত্রে।

এর আগে রোববার (২৬ জুন) রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে দুজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে পদ্মা সেতুর কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।


অন্যান্য সংবাদ