শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক / ১০৯ জন দেখেছেন
আপডেট : July 8, 2021

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা দুই মহাসড়কের মাঝে ট্রাক, পিকআপ ভ্যান ও বিদুৎতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে সড়কে কয়েকশ যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টায়ও বিক্ষোভ চলতে দেখা যায়।

 

খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।

শ্রমিকরা জানান, এর আগেও তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছেন। পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। পরে এ আশ্বাসের কোনো সমাধান হয় না। তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় বাড়ি ভাড়া, দোকানের বাকি, সংসার খরচসহ বিভিন্ন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা।


অন্যান্য সংবাদ