মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিমান বাহিনীর মহড়ায় লাল সবুজের পতাকা উড়লো পদ্মার বুকে

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি পদ্মা সেতু উদ্বোধনের। বাঙালির স্বপ্ন সেতুর উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে লাল সবুজের পতাকা উড়ানো হলো পদ্মার বুকে। জমকালো মহড়ার আয়োজন করলো বিমান বাহিনী।

শুক্রবার (২৪ জুন) বছর, দিন পেরিয়ে অপেক্ষার প্রহর যখন ঘণ্টায় নেমে এলো তখন বিমান বাহিনীর মহড়া শুরু হয়। মহড়ার শুরুতেই ছিল লাল সুবুজের পতাকা। যা জানান দেয় বাঙালির আত্মমর্যাদা, সক্ষমতার।

পাঁচটি হেলিকপ্টারের দ্বিতীয়টিতে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পতাকা। অসীম আকাশে পাখা মেলে জানান দিয়ে গেল দাবিয়ে রাখা অসম্ভব অদম্য বাঙালিকে।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যার দৃঢতায় স্বপ্নের এই পদ্মা সেতু, বিমানবাহিনীর এই মনোমুগ্ধকর প্রদর্শনীর তৃতীয় হেলিকপ্টারে ছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্রতাকা।

চতুর্থ ও পঞ্চম হেলিকপ্টার বহন করে স্বপ্নজয় ও জাতীয় স্লোগান জয়বাংলা সম্বলিত পতাকা। যেন কোটি বাঙালিকে আরেকটিবার ডাক দিয়ে গেল সম্মিলিত বিজয় উল্লাসে সামিল হওয়ার।

নীল আকাশে লাল সবুজের আবিরে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের পতাকার অবয়ব। এক পর্যায়ে হাজির হয় যুদ্ধ বিমান। গর্জন তুলে জানান দেয় ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাওয়ার।

শনিবার সকালে স্বপ্নজয়ের দ্বার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর দুই পাড়ে চলছে মহোৎসবের প্রস্তুতি।


অন্যান্য সংবাদ