মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতু নিয়ে স্মারক নোট

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

আগামী ২৫ জুন জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমান স্মারক নোট মূদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৬ জুন থেকে ওই স্মারক নোট কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

বৃহস্পতিবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আলাদা থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সই করা ১৪৬ মিমি ও ৬৩ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি বা ইমেজ মুদ্রিত রয়েছে।

নোটের উপরিভাগে ডানে শিরোনাম জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু লেখা রয়েছে। এছাড়া নোটের ওপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ১০০, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ১০০ এবং উপরিভাগে মাঝখানে একশত টাকা লেখা রয়েছে।

নোটের পেছনভাগে পদ্মা সেতুর পৃথক একটি ছবি বা ইমেজ সংযোজন করা হয়েছে। নোটের নিচে মাঝখানে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং এর বামপাশে বাংলাদেশ ব্যাংক ও ডানপাশে ওয়ান হান্ড্রেড টাকা লেখা রয়েছে।


অন্যান্য সংবাদ