রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফের টিকার নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : July 7, 2021
ফাইল ছবি

দেশে ফের গণটিকার নিবন্ধন শুরু হয়েছে। তবে এবার বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছরে করা হয়েছে।

প্রায় দুই মাস গণটিকার এ নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকার পর আবারও চালু করা হলো বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার বেলা ১০টা থেকে সুরক্ষা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন চালু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম

দুপুরে স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, শুরুর দিকে অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে সার্ভারে চাপ তৈরি হয়। কিন্তু যত দিন গড়াবে সেই চাপ কমে যাবে।

এবার নিবন্ধনের জন্য বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনার পাশাপাশি অগ্রাধিকারের তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রবাসীদের যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকোর টিকার আসার পর গত ২৬ জানুয়ারি সারাদেশে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়।

টিকার সঙ্কটে গত ২৫ এপ্রিল টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও।

৩৫ বছর হলেই টিকার নিবন্ধনের সুযোগ মিলবে: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইজার-বায়োএনটেক, সিনোফার্ম এবং মডার্নার টিকা আসার পর ফের গণটিকাদান শুরু হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত ৭২ লাখ ৯৩ হাজার ২৫৮ জন টিকার জন্য সুরক্ষায় অ্যাপ্লিকেশনে নিবন্ধন করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্নার এবং সারাদেশের জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।

 


অন্যান্য সংবাদ