মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি কমলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও গাইবান্ধায় নদ-নদীর পানি বেড়েছে। বৃষ্টি ও উজানের ঢল কমে যাওয়ায় সিলেট-সুনামগঞ্জে ধীরে ধীরে বন্যার উন্নতি হচ্ছে। লালমনিরহাটে তিস্তা, ধরলা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী জেলার ৩০টি গ্রামের ৮০ হাজার মানুষ। গাইবান্ধার নদ-নদীর পানি আরও বেড়েছে। ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।

নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকালে নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার (৫২.৮৪) ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই পয়েন্টে বিপৎসীমা ৫২.৬০ সেন্টিমিটার। এতে তিস্তা নদী বেষ্টিত ১০টি চরগ্রাম প্লাবিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের পাহাড়ি ঢলে নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেইসঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে ৮০ হাজারের বেশি মানুষ। তলিয়ে গেছে প্রায় তিন হাজার ৫০০ হেক্টর জমির ফসল।


অন্যান্য সংবাদ