মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দু’জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রী মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। গতকাল মঙ্গলবার (২১ জুন) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় তারা মারা যান।
মৃতরা হলেন- ঢাকার বিউটি বেগম (৪৭) এবং রংপুরের মো. আবদুল জলিল খান। বিউটি বেগমের পাসপোর্ট নম্বর- EA0009584। মো. আবদুল জলিল খানের পাসপোর্ট নম্বর- BX0552614।

অন্যদিকে ২১ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিন এতথ্য জানা গেছে।

এদিকে ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজক্যাম্পে যেতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনেক হজযাত্রী সময় মতো হজ ক্যাম্পে না আসায় ঠিক সময়ে ফ্লাইট ছাড়তে পারছে না।

অন্যদিকে নির্ধারত সময়ের মধ্যে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্স না পৌঁছালে জরিমানা করবে সৌদি সরকার। এই কারণে ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজযাত্রীদের হজক্যাম্পে যেতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।


অন্যান্য সংবাদ