মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুই জেলার উচু এলাকাগুলোর ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। অনেক রাস্তাঘাট থেকেও পানি নেমে গেছে। সুনামগঞ্জ-সিলেট সড়কে স্বল্প পরিসরে শুরু হয়েছে যান চলাচল। তবে বানভাসি মানুষেরা ত্রাণের জন্য হাহাকার করছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট।

মৌলভীবাজারের প্রায় ৫০টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। অন্যদিকে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহরের হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সকালে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তিস্তা ও ব্রহ্মপূত্র নদের পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামের আরো কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপুর পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গাইবান্ধার সবক’টি নদ-নদীর পানি বেড়ে ৪ উপজেলার ২০ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।


অন্যান্য সংবাদ