মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হজ প্রত্যাশী প্রায় ২৬ হাজার বাংলাদেশি সৌদি পৌঁছেছেন

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৬ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার রাত ২টা পর্যন্ত নিরাপদে সৌদি আরবে পা রেখেছেন ২৫ হাজার ৯৮১ জন হজ প্রত্যাশী। ৭১টি ফ্লাইটে এই যাত্রীরা পবিত্র ভূমিতে অবতরণ করেছেন।
এসব হজ প্রত্যাশীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন২২ হাজার ৫৯৬ জন হজযাত্রী।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। ও বুলেটিন থেকে জানা গেছে, এখন পর্যন্ত ৭১টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩৯টি, সৌদি এয়ারলাইনসের ২৭টি ও ফ্লাইনাসের ৫টি।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পেয়েছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। আগামী ৪ আগস্ট ফিরতি ফ্লাইট শেষ হবে।


অন্যান্য সংবাদ